ADVERTISEMENT

ময়মনসিংহে ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার নাজনিন (৫৮) ও টাঙ্গাইল সখিপুরের জেসমিন (৪৫)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার নাসরিন (৩৮), ইলমা (২৪), ঈশ্বরগঞ্জের রাবেয়া (৭৪), আব্দুর রউফ (৫৫), নেত্রকোনা সদর উপজেলার আজিজুন্নেসা (৯২), খালিয়াঝুড়ির নুরজাহান (৭৫), আফাজুদ্দিন (৮৫), জামালপুর সদর উপজেলার রত্না (৩২), বকশীগঞ্জের আব্দুল মান্নাফ (৬০), টাঙ্গাইল সদর উপজেলার রাজিয়া (৭০), মৃনাল (৬০) ও গাজিপুর সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৭৫)।

তিনি আরও বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে ৪২৬ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৮৪ টি নমুনা পরীক্ষা করে ৯০ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ।‘

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.