ADVERTISEMENT

চট্টগ্রামে ঈদের দিনেও আক্রান্ত ৪২৮, মৃত্যু ২ জনের

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে ঈদুল আজহার দিনেও করোনায় আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে । বাদ যায়নি সংক্রমণেও। এ দিন নমুনা পরীক্ষা কম হলেও সংক্রমণ হার ছিল আগের মতোই৷ নতুন করে আরও ৪২৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

বুধবার (২১ জুলাই) নমুনা পরীক্ষায় এসব রোগী পাওয়া যায়৷ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি জানান, বুধবার কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৮টি আরটিপিসিআর ল্যাবে ১ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে ৪২৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরমধ্যে নগরের ৩০২ এবং উপজেলার ১২৬ জন রয়েছে৷ এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩ হাজার ৮১০ জনে এসে দাঁড়িয়েছে৷ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬২ জনে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.