ADVERTISEMENT

বাড়ি বাড়ি গিয়ে মাংস সংগ্রহ করার পর বিক্রি

স্টাফ রিপোর্টার:

আজ ঈদুল আজহার দিন বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বসেছে নিম্ন আয়ের মানুষের জন্য কোরবানির মাংসের হাট।

ঈদুল আজহায় সারাদিন বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির মাংস নিয়ে হাট বসিয়েছিলেন নিম্ন আয়ের মানুষেরা। যাদের মাংসের প্রয়োজন তারা ২৫০-৩০০ টাকা কেজি দরে কোরবানির মাংস কিনে নিচ্ছেন ওই স্থানগুলো থেকে। এসব মাংসের ক্রেতাও অবশ্য নিম্ন আয়ের মানুষ। যারা কোরবানি দিতে পারেননি আবার লজ্জায় কারও বাড়ি গিয়ে মাংস সংগ্রহ করতে পারেননি তারা তাদের পরিবারের সদস্যদের একটি দিন মাংস খাওয়ানোর জন্য অল্প দামে কেনেন এসব মাংস।

চট্টগ্রামের বিভিন্ন বাজারের সামনে ছিল ছোট জটলা। প্রতিবছরই এই দিনে চোখে পড়ে এমন জটলা। এসব মাংসের দাম তুলনামূলক অনেক কম। তাই বাজারে কিংবা কসাইয়ের দোকানে না গিয়ে এখান থেকেই মাংস কেনেন নিম্ন আয়ের মানুষেরা।

আজ বুধবার (২১ জুলাই) বিভিন্ন স্থানে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা এখানে মাংস বিক্রি করছেন তাদের বেশিরভাগই বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেছেন। এর বাইরে মৌসুমি কসাইয়ের কাজ যারা করেছেন তারাও এসব জায়গায় মাংস বিক্রি করছেন।

মোঃ ফারুক বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত গরু কেটেছি। সেখান থেকে ভাগে প্রায় ১০ কেজির মতো মাংস পেয়েছি। বাড়ির জন্য কিছুটা রেখে বাকিগুলো বিক্রি করতে এসেছি।

রহিমা বেগম নামের এক নারী বলেন, বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে পাওয়া মাংস নিয়ে বাজারে এসেছি। কিছুটা বাড়ির জন্য রেখে বাকিগুলো বিক্রি করে দিব।

আবদুল মান্নান নামের এক ক্রেতা বলেন, আমি রিকশা চালাই। লকডাউনে তেমন আয় না হওয়ায় কম টাকায় মাংস কেনার জন্য এসেছি। আমাদের তো আর কোরবানি দেওয়ার সামর্থ নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.