ADVERTISEMENT

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহরিয়ার হোসেন (বাপ্পি) নামে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রোকনদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ।

নিহত বাপ্পি (১৮) ওসমানপুর ইউনিয়নের মুন্সি মিঝি বাড়ির মো. মুসা মিয়ার পুত্র। দুই ভাই এক বোনের মধ্যে বাপ্পি সবার ছোট।

নিহতের চাচাতো ভাই মিনহাজুল আবেদীন রিংকু বলেন, বুধবার সকালে ঈদের নামাজ শেষে কোরবানি গরুর কাজ করছিলেন। এ সময় বাপ্পি বলে, আমার কাছে গরম লাগতেছে একটু ফ্যানের বাতাস খেয়ে আসি। তখন সে টেবিল ফ্যানটা ধরে তার দিকে মুখ করে দিতে গেলে হঠাৎ চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.