ADVERTISEMENT

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের গৌরীপুরে বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের
গাও রামগোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জে উদ্দেশে ছেড়ে আসা মাহিন্দ্রার সঙ্গে ভৈরব থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান। এ সময় আহত হন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘নিহত দুই নারী মাহিন্দ্রার যাত্রী ছিল। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.