ADVERTISEMENT

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাক আলী (২৮) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসাহাক আলী ওই ইউনিয়নের করনাই পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি বিকাশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, জাবরহাট বাজারের ভাই ভাই ফটোস্ট্যাট, কম্পিউটার অ্যান্ড কসমেটিকসের সত্ত্বাধিকারী ইসাহাক আলী প্রতিদিনের মত সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেন। পরে তাকে জবাই করে হত্যার পর টাকার ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.