ADVERTISEMENT

চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত ৯২৫ জনের, মৃত্যু ১৫

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৫৬ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯২৫ জন। জেলায় এখন মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৫৯২ জনে।

মঙ্গলবার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো  হয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষায় ৯২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৫৩ ও উপজেলার ৩৭২ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭২ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৪ জন এবং অ্যান্টিজেন টেস্টে ২৪০ জন,কক্সবাজার মেডিকেলে ০২ জন,এবং ভেটোনারিতে ১১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.