ADVERTISEMENT

মহেশখালীতে সিএনজির ধাক্কায় মহিলা নিহত-১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া সড়কে দ্রুতগামী সিএনজি অটোরিক্সার ধাক্কায় লায়লা বেগম (৬০) নামে এক মহিলা নিহত হয়েছে। সে উপজেলার কালারমারছড়া মাইজপাড়া গ্রামের মৃত বশির আহমদের স্ত্রী।

সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে হেটে যাবার সময় কালারমারছড়া থেকে বদবদরখালী দ্রুতগামী দুইটি সিএনজি অটোরিক্সা ওভারটেক করতে গিয়ে সড়কের পশ্চিম পাশে লায়লা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে ঘটনাস্থলে প্রাণ হারায়।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আকতারোজ্জামান বাবু রাত ১১ টার সময় এ রিপোর্ট লেখাকালীন সময় গাড়ীর ধাক্কায় এক মহিলা মৃত্যুার কোলে ঢলে পড়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.