ADVERTISEMENT

চট্টগ্রামে একদিনে করোনায় ১১জনের মৃত্যু, আক্রান্ত ৯৪৫

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৪৫ জনের। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৩৫ জনে এবং শনাক্ত ৭০ হাজার ৯০২ জনে।

শনিবার (১৭ জুলাই) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষায় ৯৪৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৩৯ ও উপজেলার ৩০৬ জন।এবং ১১জন মৃত্যু বরণ করেন এদের মধ্যে নগরের দুইজন বাকি ৯ জন উপজেলার বাসিন্দা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.