ADVERTISEMENT

বিলাইছড়িতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি :

বিলাইছড়িতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

শনিবার (১৭ জুলাই) তিনি বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে বাজার এলাকার ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ধূপ্যাচর এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন কালে নিলাদ্রী রিসোর্টে ও নির্বাহী কর্মকর্তা বাসভবনে সামনে ১ টি করে ২ টি গাছের চারা রোপন করেন। তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিদর্শন কালে রেডক্রিসেন্ট সোসাইটি পক্ষ হতে দেওয়া হাসপাতালে উপকরণ বিতরণ করেন।

পরিদর্শন কালে তার সফর সঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মো.মামুন (সার্বিক) ও শিল্পী রানী রায় (রাজস্ব)

এসয় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সহকারি মেডিকেল অফিসার ডা.রনি সরকার

থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর জীব চাকমা প্রমুখ।
উল্লেখ্য, বিলাইছড়ি উপজেলায় আশ্রয়ন প্রকল্পের দুই দফায় ৩৭ টি ঘর দেওয়া এবং ঐ ঘরের গুণগতমান ও গৃহহীন পরিবারের ঘর পাওয়া তাদের অনুভুতি জানার পরিদর্শনের মূল লক্ষ্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.