ADVERTISEMENT

জলাবদ্ধতাপূর্ণ সড়ক পরিদর্শন করলেন রাউজান পৌরসভার মেয়র পারভেজ

চট্টগ্রাম নিউজ ডটকম

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ গতকাল শুক্রবার বিকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ উত্তর সুলতানপুর দাশপাড়া এলাকার চাঁদের বাড়ি সড়ক পরিদর্শনে যান।

তিনি জলাবদ্ধতাপূর্ন সড়কটি সরজিমনে দেখে আগামী এক সপ্তাহের মধ্যে এই সড়কের জসংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে মেয়রের সাথে স্থানীয় কাউন্সিলর জানে আলম জনি, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মৃদুল দাশগুপ্ত, স্থানীয় নন্দীপাড়াস্থ কালী বিগ্রহ মন্দিরের সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রাজীব দাশ, উপজেলা যুবলীগ নেতা মো: আবু সালেক, রাউজান উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সমাজসেবক চিত্তরঞ্জন সর্ব্ববিদ্যা, কমল কর, ডা: রাখাল ভট্টাচার্য, শিক্ষক রতন দাশ, কানুরাম দাশ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.