ADVERTISEMENT

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ৬০০

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬০০ জনের। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮২৪ জনে এবং শনাক্ত ৬৯ হাজার ৯৫৭ জনে।

শুক্রবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৬০০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৪৭ ও উপজেলার ১৫৩ জন।এবং পাঁচজন মৃত্যু বরণ করেন এদের মধ্যে তিনজন নগরের ও দুইজন উপজেলার বাসিন্দা।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.