ADVERTISEMENT

মাটিরাঙ্গায় ১৮ লিটার চোলাই মদসহ আটক ৩

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৌদ্ধমন্দির পাড়া এলাকার কাচিং মারমার বাড়ি থেকে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ঘটিকার সময় মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড, বৌদ্ধমন্দির পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ’র নেতৃত্বে একটি বি টাইপ পেট্রোল অভিযান চালিয়ে কাচিং মারমার বাড়ি থেকে ১৮ লিটার দেশি চোলাই মদ ও চোলাই মদ তৈরি করার বিপুল পরিমাণ সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে।

আটককৃত ব্যক্তিরা হলেন- কাচিং মারমা(৩০), চাতী মারমা(২৭), অংচা মারমা (৩০)। পরে আটকদের মাটিরাঙ্গা থানা পুলিশে সোপর্দ করে মাটিরাঙ্গা সেনা জোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.