ADVERTISEMENT

ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে যানজট ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক:

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে ১৭ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

কিছু দূর পর পর গাড়ি ধীর গ‌তি‌তে চলাচল কর‌ছে।

এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন কাঁচামাল ও গরু ব্যবসায়ীরা‌।

শুক্রবার (১৬ জুলাই) ভোর থে‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কা‌লিহাতীর উপ‌জেলার পৌ‌লি পর্যন্ত সড়‌কের ১৭ কি‌লো‌মিটার অং‌শে প‌রিবহন ধীরগ‌তিতে চলাচল কর‌ছে।

সকালে পৌলি, এলেঙ্গা, জোকারচর, আনালিয়াবাড়ি এলাকায় এ চিত্র দেখা যায়।

জানা গে‌ছে,ঈদুল আজহাকে সামনে রেখে দে‌শে ‘লকডাউন’ শিথিল হওয়ায় বৃহস্প‌তিবার থে‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে গাড়ির চাপ বে‌ড়ে গেছে।

এতে স্বাভা‌বিক সম‌য়ের চে‌য়ে মহাসড়‌কে দ্বিগুণ প‌রিবহন চলাচল করায় বৃহস্পতিবার দিনগত রাত থে‌কে মহাসড়‌কে যানবাহন চলছে ধীর গ‌তি‌তে। এতে কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে।

উত্তরবঙ্গগামী লে‌নে প‌রিবহন কম থাক‌লেও ভোর থে‌কে ঢাকাগামী লে‌নে প‌রিবহন চল‌ছে ধীর গ‌তি‌তে। এছাড়া সিরাজগ‌ঞ্জের নলকা ব্রিজ ও প‌শ্চিমপাড় অং‌শে মহাসড়‌কের কাজ চলমান থাকায় সেখানকার প‌রিবহ‌নের চাপ টাঙ্গাইল অং‌শে গি‌য়ে ঠে‌কে।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, বৃহস্প‌তিবার রাত থে‌কে মহাসড়‌কে স্বাভা‌বিক সম‌য়ের চে‌য়ে‌ দ্বিগুণ গাড়ি চলাচল কর‌ছে। এ‌তে চাপ বে‌ড়ে যাওয়ায় ধীর গ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে। মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক কর‌তে পু‌লিশ নিরলসভাবে কাজ কর‌ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.