ADVERTISEMENT

ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় ট্রাকের ধাক্কায় মো. মিনহাজ (৭২) নামে এক বৃদ্ধ রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে শহরে পুলিশ লাইন্সের দ্বিতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পাবনা পৌর সদরের সাধুপাড়া জুটপট্টি এলাকার বাসিন্দা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় রিকশাচালক মিনহাজ মারা যান। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, চালকের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.