বান্দরবানে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আহত ৬

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে ফুটবল খেলতে বেরিয়ে বজ্রপাতে ৬জন আহত হয়েছেন।

সোমবার (১২ জুলাই) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাফেজঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— হাফেজঘোনা এলাকার বাসিন্দা মো.ওসমান গণি(২৮), হাসান উদ্দিন (২১), মো.বেলাল হোসেন (২৫), আজগর আলী (২৪) মো.শামীম আহমেদ (২৪), শাকিল ইসলাম (১৭)।

স্থানীয়রা জানিয়েছে, বিকেলে চরপাড়া মাঠে কয়েকজন কিশোর ও যুবক মিলে ফুটবল খেলছিলো। খেলার সময় হঠাৎ বজ্রপাতে ৬ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শওক তইমরান জানান, বজ্রপাতে আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সবার অবস্থা আশংঙ্কামুক্ত ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.