ADVERTISEMENT

বিলাইছড়িতে দরিদ্র জনগোষ্ঠীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়িতে করোনায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীদের মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

সোমবার সকাল ১০টায় বিলাইছড়ি উপজেলার সেনা জোনের উদ্যোগে ৫৫ পরিবারের ঘরে ঘরে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন সেনা সদস্যরা।

এসময় বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইসরাত হোসেন ও ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম,সিনিয়র অফিসার আব্দুর রাজ্জাক,স্ব স্ব এলাকা পাড়ার প্রধান মোঃ আবু সাইদ, রত্ন সাগর তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ১ নম্বর ইউনিয়নের অন্তর্ভুক্ত সাক্রাছড়ি এলাকায় ৩০ প্যাকেট এবং ডাউন পাড়ায় ২৫ প্যাকেট মানবিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, এক কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি পিয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম চিনি এবং এক কেজি তেল সর্বমোট ৫৫টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইসরাত হোসেন জানান, করোনায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তায় সেনা সদস্যরা নিজেদের খাদ্য সামগ্রীর বিরাট একটি অংশ বাঁচিয়ে মানুষের মাঝে বিতরণ করে আসছে। দেশে প্রথম করোনা পরিস্তিতি থেকে এই কার্যক্রম শুরু করা হয়। সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.