ADVERTISEMENT

বন্ধ কক্ষ থেকে শিক্ষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কক্ষের ভেতর থেকে আবুল কালাম আজাদ (৩০) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জুলাই) সকালে আশুলিয়ার ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম।

নিহত আবুল কালাম আজাদ বরগুনা জেলা থানার মৃত নুরু মাস্টারের ছেলে। তিনি ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকার আকবর মিয়ার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা করতেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.