ADVERTISEMENT

আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

প্রশান্ত দে,আলীকদম প্রতিনিধি:

করােনার বৈশ্বিক মহামারীতে দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে । আজ রবিবার ১১ ই জুলাই আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৩০ টি কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সহায়তা হয় ।

মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মােঃ মনজুরুল হাসান , পিবিজিএম , পিএসসি। এছাড়াও মেজর আলিফ রহমান, পিএসসি এবং ক্যাপ্টেন রেজ উপস্থিত ছিলেন ।

আলীকদম জোন কমান্ডার বলেন, গত ৩১ জুলাই তারিখ হতে মহামারি করােনা ভাইরাসের তৃতীয় ঢেউ মােকাবেলায় সারা দেশে কঠোর লড়াউন ঘােষণা করা হয় । এরই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে খাবার বাঁচিয়ে কর্মহীন মানুষের মাঝে প্রদান অব্যাহত রেখেছে ।দেশের করােনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই সহায়তা অব্যাহত থাকবে। কােনা বিস্তার রােধকল্পে আমাদের সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার সকল বিষয়ে সচেতন হতে হবে ।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল , ডাল , তেল , চিনি , আলু , পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.