ADVERTISEMENT

করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪ জনে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। ফলে দেশে করোনায় শনাক্তের সংখ্যা হলো ১০ লাখ ৫৪৩ জন।

শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছিল ১৯৯ জনের এবং শনাক্ত হয়েছিল ১১ হাজার ৬৫১ জন।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১১২ জনের। সে পর্যন্ত এটি ছিল দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৫ জুন ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়ে দ্বিতীয় মৃত্যুর রেকর্ড হয়। ২৭ জুন ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১১৯ জনের, ২৮ জুন ১০৪ জন, ২৯ জুন ১১২ জন, ৩০ জুন ১১৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৬ জুলাই ১৬৩ জন এবং ৭ জুলাই ২০১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৬১৩টি ল্যাবরেটরিতে ৩৯ হাজার ২০৯টি নমুনা সংগ্রহ করা হয় ও ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে করোনার মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৯ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। ফলে দেশে করোনায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৬২ জন ৩৮৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত ২১২ জনের মধ্যে বয়সের হিসাবে দশোর্ধ্ব ২ জন, বিশোর্ধ্ব ৭ জন, ত্রিশোর্ধ্ব ১৭ জন, চল্লিশোর্ধ্ব ৪০ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৬ জন এবং ষাটোর্ধ্ব ৯০ জন মারা যান। বিভাগ হিসেবে ঢাকায় ৫৩, চট্টগ্রামে ২৬, রাজশাহীতে ২৩, খুলনায় ৭৯, বরিশালে ৫, সিলেটে ৬, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.