মানসিক চাপ থেকে কী ব্রণ হয়?

ত্বকে ব্রণ হওয়া অস্বস্তিকর এক সমস্যা। এর বিভিন্ন কারণ আছে। তার মধ্যে অন্যতম জমে থাকা অত্যাধিক তেল। সাধারণত ত্বকের উন্মুক্ত রন্ধ্রে অতিরিক্ত তেল বা সেবাম, মৃত কোষ, ব্যাক্টেরিয়া জমলে ব্রণ দেখা দেয়। বয়সের সঙ্গে সঙ্গে হরমোনেও পরিবর্তন হয়। তখন ব্রণের সমস্যা বাড়তে থাকে। পাশাপাশি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যাও দেখা যায়।

তবে ব্রণর জন্য এসবই কারণ নয়। গবেষণা বলছে, ব্রণ হওয়ার নির্দিষ্ট কোনও বয়স নেই। বয়ঃসন্ধি কাটিয়ে ফেলার পরেও ব্রণ হতে থাকলে বুঝতে হবে মানসিক চাপ বা উদ্বেগের কারণে এমন হচ্ছে। বিভিন্ন গবেষণাও তাই বলছে।

মানসিক চাপের সঙ্গে ব্রণের সম্পর্ক 
গবেষণা বলছে, মানসিক চাপ বাড়লে রক্তে কর্টিসল হরমোনের ক্ষরণের মাত্রাও বেড়ে যায়। এই কর্টিসল সাধারণ ভাবে ‘স্ট্রেস হরমোন নামে পরিচিত। যদিও চর্মরোগ চিকিৎসকেদের মতে, স্ট্রেস হরমোন বা কর্টিসল ক্ষরণের সঙ্গে ব্রণের সরাসরি কোনও সম্পর্ক নেই। যদিও কেন এমন হয়, তা সব সময় জানা যায় না। তবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে ব্রণের সমস্যা কমে। এ কারণে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা করতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.