সকালে খালি পেটে চা-কফি খেলে কী হয় জানেন?

সকালে ঘুম থেকে উঠার পর চা বা কফির কাপে চুমুক না দিলে অনেকের দিনই যেন শুরু হয় না।  তবে জানেন কি? খালি পেটে চা কফি খেয়ে নিজের কতটা ক্ষতি করছেন?
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে চা বা কফি খাওয়ার আগে অন্তত এক মগ পানি পান করা উচিত। তা না হলে একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়।
চলুন তাহলে জেনে নেওয়া যাক খালি পেটে চা বা কফি খেলে শরীরের কী কী ক্ষতি হয়—
১. কফি এবং চা দু’টোতেই ট্যানিন নামে একটি রাসায়নিক রয়েছে, যা দাঁতের রঙে পরিবর্তন ঘটায়। চা পান করলে দাঁতে একটি রাসায়নিক স্তর তৈরি হয়। তাই কফি বা চা খাওয়ার অন্তত ১৫ মিনিট আগে  এক গ্লাস পানি পান করা উচিত।
২. অনেকেই ভাবেন ঘুম থেকে উঠে চা বা কফি খেলেই শরীর চাঙ্গা হবে, কিন্তু তা নয়। খালি পেটে চা বা কফি খাওয়া শরীরকে পানিশূন্য করে তোলে। সবচেয়ে ভালো হয়, কোনো খাবার খেয়ে চা পান করা। তা যদি না করেন, তবে এক গ্লাস পানি অবশ্যই পান করতে হবে।
৩. কফি বা চা পান করার পর অনেকের পেট জ্বালা-পোড়া করতে পারে। এটি অ্যাসিডিক প্রকৃতির কারণে ঘটে। কফি এবং চায়ের পিএইচ মান যথাক্রমে ৫ ও ৬ হয়। আর পানির পিএইচ মান ৭। চা বা কফি পান করার আগে এক গ্লাস পানি পান করা অ্যাসিড উত্পাদন কমায়।
৪. কফি বা চা পান করলে পেটে আলসার হওয়ার শঙ্কা বাড়ে। বিশেষ করে দুধ-চিনি মেশানো চা বা কফি খেলে। চিকিৎসকদের মতে, দুধ চায়ে উচ্চমাত্রায় অ্যাসিড থাকে। যা পেটে আলসার উত্পাদন করে। চা পাকস্থলীতে যাতে অ্যাসিড তৈরি না করে, এজন্য খালি পেটে অবশ্যই এক গ্লাস পানি পান করুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.