শজনেপাতায় অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণ ও ঔষধি গুণ থাকলেও কিছু রোগের ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত প্রবন্ধে এর কয়েকটি ঝুঁকির দিক উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—
গর্ভবতী নারী : শজনেপাতা প্রতিদিনের আয়রন ও ক্যালসিয়ামের চাহিদা মেটাতে যথেষ্ট। তবে কিছু ক্ষেত্রে এটি প্রজননরোধীও হতে পারে।তাই গর্ভবতী নারীদের এই পাতা থেকে দূরে থাকা উচিত।
থাইরয়েড : থাইরয়েডের ক্ষেত্রে এই পাতা সহায়ক ভূমিকা পালন করলেও এর চিকিৎসার সময় অন্য কোনো ওষুধের সঙ্গে মেশালে সমস্যা দেখা দিতে পারে। তাই থাইরয়েড হলে এই পাতা থেকে দূরে থাকাই শ্রেয়।
ডায়াবেটিস : শজনেপাতা রক্তে শর্করা কমিয়ে দেয়।
কিছু ক্ষেত্রে এটি রক্তে শর্করার মাত্রা খুবই কমিয়ে দিতে পারে। আপনারও যদি রক্তে শর্করার সমস্যা থেকে থাকে, তবে এই পাতা খাওয়া বাদ দিতে হবে।
রক্তচাপ : রক্তচাপ কমাতে শজনে ব্যবহৃত হয়। তবে রক্তচাপ কমানোর ওষুধের সঙ্গে এটি খেলে তা রক্তচাপ অতিরিক্ত কমিয়ে দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেবন করা উচিত।






