ADVERTISEMENT

ফ্রিজ কি মাঝেমধ্যে বন্ধ রাখা উচিত?

বিদ্যুৎ বিল কমানোর জন্য অনেকেই ফ্রিজ বন্ধ রাখার কথা বলেন। তবে সত্যিই কি দিনে অন্তত এক ঘণ্টার জন্য ফ্রিজ বন্ধ রাখলে বিদ্যুৎ বিল কমে? বর্তমান সময়ের ফ্রিজ বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে উত্তর ‘একদম না।’ বরং উল্টো হয়। যখন ফ্রিজ পরিষ্কার বা অন্যত্র নাড়ানোর সময়ই ফ্রিজ বন্ধ রাখা উচিত। অন্যসময় লাইন দিয়ে রাখতে হবে।

কিন্তু কেন সব সময় কারেন্টের লাইন দিয়ে রাখতে হবে ফ্রিজে, তার কিছু কারণ আছে। সেসব নিয়েই আজকের আলোচনা—

  • এখনকার ফ্রিজে থার্মোস্ট্যাট থাকে যা প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখার জন্য স্বয়ংক্রিয়ভাবেই কম্প্রেসর চালু এবং বন্ধ করে। মানে, প্রয়োজনের চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আলাদা করে তা করার কোনও দরকার নেই। শীতলতা কমে গেলে কম্প্রেসর আবার ফ্রিজের ভিতরটা ঠান্ডা করার কাজ শুরু করে দেয়।
  • ফ্রিজ বার বার চালু করলে এবং বন্ধ করলে একটানা চলার চেয়ে বেশি পাওয়ার খরচ হতে পারে। যার প্রভাব ইলেকট্রিক বিলে সামান্য হলেও বেশি পড়বে।
  • দিনে কোনো এক সময়ে বন্ধ রাখলে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয়ও থাকে। তা রোধ করার জন্য ফ্রিজের তাপমাত্রা স্থির রাখা প্রয়োজন। বার বার ফ্রিজ চালু এবং বন্ধ করলে সেই প্রক্রিয়ায় বাধা তো পড়বেই!
  • ঘন ঘন চালু এবং বন্ধ করলে কম্প্রেসরের উপর চাপ বেশি পরে। ফলে কম্প্রেসরের আয়ু কমে যেতে পারে। যেহেতু কম্প্রেসর স্বয়ংক্রিয়ভাবেই চলে তাই, বার বার এটিতে বাধা পরলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।
  • ফ্রিজ বন্ধ থাকলে ভেতরে আর্দ্রতা এবং ছত্রাক তৈরি হতে পারে। বিশেষ করে যদি এটি বন্ধ করার আগে ভালোভাবে পরিষ্কার না করা হয়। এতে খাবারে ব্যাক্টেরিয়া জমে নষ্ট হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.