ADVERTISEMENT

সাগরে ৮ দিন ভেসে থাকা ১৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার থেকে ১৪০ কিঃ মিঃ দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আট দিন ধরে ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গত শুক্রবার নৌবাহিনী জাহাজ অনুসন্ধান ‘এফ ভি মরিয়ম’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে। পরে বানৌজা দুর্জয় তাদেরকে রবিবার (২৮-১১-২০২১) চট্টগ্রামে বোটের মালিকের ছেলের নিকট হস্তান্তর করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম এবং জব্বার। এরা সবাই মহেশখালি এলাকার বাসিন্দা।

উলে­খ্য, গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত আট দিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ অনুসন্ধান বোটে থাকা জেলেদেরকে উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.