ADVERTISEMENT

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত পাঁচ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৩৪ শতাংশ।
এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৫ জনই মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৭৩ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৭০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.