ADVERTISEMENT

করোনা: চট্টগ্রামে নতুন করে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৩টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪১ শতাংশ।

এদিন করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে ৫ জন মহানগর এলাকার এবং ১জন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণ করা একজন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৬৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৬৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০৩ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.