ADVERTISEMENT

চতুর্থ ধাপের ইউপি ভোট: চটগ্রামের ২৭ ইউপিতে আ.লীগের প্রার্থী যারা

সিনিয়র প্রতিবেদক|

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দক্ষিণ চট্টগ্রামের ২৭ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার বিভাগের দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে যারা নৌকা পেলেন।তাঁরা হলেন-

লোহাগাড়ার ৬টি- বড়হাতিয়া ইউনিয়নে নৌকা পেলেন বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়নে মো. জয়নাল আবেদীন, পুটিবিলা ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর হোছেন, চরম্বা ইউনিয়নে মোহাম্মদ শফিকুর রহমান, পদুয়া ইউনিয়নে মোহাম্মদ হারুনুর রশিদ ও কলাউজানে নৌকা পেলেন আব্দুল ওয়াহেজ।

কর্ণফুলীর ৪টি ইউনিয়নের মধ্যে শিকলবাহায় নৌকা মনোনয়ন পেলেন আব্দুল করিম, চরলক্ষ্যায় মোহাম্মদ সোলেয়মান, বড়উঠানে মোহাম্মদ দিদারুল আলম ও জুলধা ইউনিয়নে হাজী মুহাম্মদ নুরুল হক।

পটিয়া উপজেলার ১৭টি ভাটিখাইন ইউনিয়নে নৌকা পেলেন মো. বখতিয়ার, বড়লিয়া শাহীনুল ইসলাম সানু, কেলিশহরে সরোজ কান্তি সেন, দক্ষিণভূর্ষিতে মোহাম্মদ সেলিম, কচুয়াই এস এম ইনজামুল হক, ছনহরায় মো. সামশুল আলম, শোভনদন্ডীতে এহছানুল হক, ধলঘাটে রনবীর ঘোষ, হাইদগাঁও ইউপিতে মুহাম্মদ ফয়সাল, খরনায় মো. মাহাবুবর রহমান, হাহিলাসদ্বীপে মো. ফৌজুল কবির, কুসুমপুরায় মুহাম্মদ ইব্রাহিম, জিরিতে মোহাম্মদ আমিনুল ইসলাম খান, কাশিয়াইশে আলহাজ্ব আবুল কাসেম, আশিয়ায় মোহাম্মদ হাশেম, জঙ্গলখাইনে আলহাজ্ব মো. গাজী ইদ্রিস ও কোলাগাঁও ইউনিয়নে নৌকা পেলেন আহমদ নুর।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.