ADVERTISEMENT

চট্টগ্রামে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬৮ শতাংশ।

এদিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে ১০জন মহানগর এলাকার এবং ২ জন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৬২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৬০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩০ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.