ADVERTISEMENT

চট্টগ্রামে একদিনে করোনায় শনাক্ত ৫

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৬ শতাংশ।

গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করে পাঁচ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজনই নগরের বাসিন্দা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩ জন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৪২ জন। বাকি ২৮ হাজার ২৯৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.