ADVERTISEMENT

সাতক্ষীরায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকা প্রার্থীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউনিয়নের নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের খলিলনগর সরকারি প্রার্থমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নৌকার প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ পাঁচজন আহত হয়েছেন। এছাড়া বৈকারী ইউনিয়নের কাথন্ডা জলিল মেম্বারের বাড়ির সামনে দুই ইউপি সদস্য প্রার্থীর মাঝে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

ইউপি সদস্য প্রার্থী আব্দুল জলিলের ভাই ইমরান হোসেন জানান, প্রতিপক্ষ ফুটবল প্রতীকের প্রার্থী মহসিনের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খলিলনগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান অসলে তার কর্মী-সমর্থক নিয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার কর্মী-সমর্থকের ওপর হামলা চালায়। পাল্টা আক্রমণে মোস্তফার কর্মী সমর্থকদের হাতে নৌকার প্রার্থী আসাদুজ্জামানসহ পাঁচজন আহত হন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুশফিকুর রহমান জানান, বৈকারী ইউনিয়নের বিভিন্নস্থান থেকে মারামারির ঘটনায় বর্তমান পর্যন্ত ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.