ADVERTISEMENT

চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের নবীন বরণ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদক

চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের
নবীন বরণ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

আজ বুধবার রাত সা‌ড়ে ৮ টায়, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পরিষদের সভাপতি অ্যাডভােকেট মােস্তফা কামাল মনসুর এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট মোঃ ইমাম উদ্দিনের সঞ্চালনায় “রীমা কমিউনিটি সেন্টারে এ নবীন বরণ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত নবীন বরণ অনুষ্ঠানে ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগাম মহাসচিব ও বাংলাদেশ সুপ্রীম কোট বার এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী ব্যারিষ্টার এ,এম, মাহবুব উদ্দিন খােকন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ওমর ফারুখ, ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মোঃ আবুল কালাম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ নাসির উদ্দিন কে সহ ২০২২ এর প্রার্থীদের পরিচয় করিয়ে উপস্থিত সবার কাছে তাদের জন্য দোয়া ও ভোট চান। উক্ত অনুষ্ঠানে বক্তারা কর আইনজীবী সমিতির কল্যাণে ও উন্নতিতে কর আইনজীবী ঐক্য পরিষদের বর্তমানে ও অতীতে নির্বাচিত প্রার্থিদের ভূমিকার কথা ও বারের কল্যাণে কাজের কথা বলেন। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম কর আইনজীবী সমিতিতে যারা নতুন সদস্য পদ গ্রহণ করেছেন তাদের সবাইকে ঐক্য পরিষদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদ থেকে মনোনীত সভাপতি প্রার্থী মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ নাসির উদ্দিন, ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ,এস,এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম কর আইনজীবী ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ মুছা, ইসলামি লইয়ার্স কাউন্সিলে সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মালেক এবং কর আইনজীবী ইসলামি লইয়ার্স কাউন্সিলে সভাপতি আলহাজ্ব মোঃ আবু তাহের এবং উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতিবৃন্দ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি থেকে আগত নেতৃবৃন্দ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়। চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ও অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সম্পাপ্তি ঘোষনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.