ADVERTISEMENT

নগরীতে ২৫টি স্যালাইনের প্যাকেটে ২৭ লিটার মদসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীর সিআরবি গোয়ালপাড়া এলাকা থেকে ২৭ লিটার চোলাই মদসহ সুমন দাশ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ ।

সোমবার ( ৮ নভেম্বর) বিকেলে নগরীর গোয়ালপাড়া বজ্রধাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

সে বাঁশখালী উপজেলার বৈলছড়ি হিন্দু পাড়া গ্রামের সন্তোষ দাশের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোঃ নেজাম উদ্দিন।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নগরীর গোয়ালপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালালে সুমন দাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয় । এসময় তার কাছ থেকে ২৫টি স্যালাইনের প্যাকেটে রাখা সাড়ে ২৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় ।

ওসি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.