ADVERTISEMENT

খাগড়াছড়িতে বৃদ্ধের লাশ উদ্ধার

নিরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পৌরসভায় মো. শাহ আলম (৬৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ঈদগাহ মার্কেটের ৩য় তলা থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বান্দরবান সদরের শেরেবাংলা নগর গ্রামের আশরাফ আলীর ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম দীর্ঘদিন যাবত খাগড়াছড়িতে মানুষের সাহায্য সহায়তা নিয়ে বসবাস করে ছিলেন। কিন্তু কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। নিহত শাহ আলম এর পাশে পাওয়া এনআইডি অনুসারে তিনি বান্দরবান জেলা সদরের শেরেবাংলা নগর এলাকার আশরাফ আলীর ছেলে। অসুস্থতা জড়িত কারণে তিনি মৃত্যুবরণ করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.