ADVERTISEMENT

গাংনীতে নির্বাচনী সহিংসতায় ২ ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক :

মেহেরপুরের গাংনীতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আহত হয়েছেন ২০ জন। সোমবার (০৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম (৪৮) ও তার ভাই সাহাদুল ইসলাম (৪৫)।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে টুটুল গ্রুপের সমর্থক দুই ভাই জাহারুল ইসলাম ও শাহাজুল ইসলাম নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।

ওসি জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.