ADVERTISEMENT

মাদারীপুরে ভবনে বোমা রেখে চাঁদা দাবি!

মাদারীপুর শহরে পৌরসভার সামনে নির্মাণাধীণ চারতলা ভবনের নিচ তলার একটি কক্ষে বোমা রেখে বাড়ির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে বাড়ির মালিক মোস্তফা কামালের মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের পৌরসভার সামনে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল চারতলা বাড়ি নির্মাণ করছেন। ভবনের নিচ তলার একটি কক্ষে বোমা সদৃশ বস্তু রেখে তার মোবাইল ফোনে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনা বাড়ির মালিক পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মাদারীপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ সাদেকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। আতঙ্কে থাকে এলাকাবাসী। বিকেলে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের দুটি বোমা বিশেষজ্ঞ দল এসে তা উদ্ধার করে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির বলেন, পুলিশ ও র‌্যাবের দুটি বোমা বিশেষজ্ঞ দল বিকেলে ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে। বোমা সদৃশ বস্তুটি বোমা কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় বোমা তৈরির ব্যাটারি ও সার্কিট আছে। তবে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে বাড়ির মালিকের কাছে টাকা দাবি করে। বিষয়টি বাড়ির মালিক আমাদের জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা বস্তুটি রেখেছে এবং টাকা দাবি করেছে তা আমরা তদন্ত করে দেখছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.