ADVERTISEMENT

উখিয়ায় সাড়ে ৩ লাখ ইয়াবা ও বিদেশী মদসহ আটক-৪

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া পালংখালীতে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ ইয়াবা, বিদেশী মদ ও সিএনজি টেক্সীসহ ৪জন মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃতরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার গুরা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৩৮), পশ্চিম পালংখালীর আব্দুর রহিমের ছেলে রেয়াজুল করিম বাপ্পী (১৮), বটতলী এলাকার আব্দুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন মোল্লা (২২) এবং মৃত সোনা আলীর ছেলে জয়নাল উদ্দিন (২৬)।

রবিবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানিয়েছে, রবিবার বিকাল ৫টার দিকে চৌকষ একটি আভিযানিক দল বড় ধরনের মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী গয়ালমারায় জনৈক গুরা মিয়ার বাড়িতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করে। পরে আটকদের স্বীকারোক্তিতে বাড়িতে তল্লাশী চালিয়ে ৩ লাখ ৫০হাজার ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৫ক্যান বিয়ার এবং মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি টেক্সী জব্দ করা হয়। এই ঘটনায় বাড়ির মালিক গুরা মিয়াকে পলাতক আসামী করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও বিদেশী মদসহ আটককৃতদের থানায় সোর্পদ করার প্রক্রিয়া চলছে বলে জানান এএসপি মো. আবু সালাম চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.