ADVERTISEMENT

কর্ণফুলীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদীতে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় গতকাল থেকে নিখোঁজ স্কুল ছাত্র মিজানুল হকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মিজানুল হক পটিয়া উপজেলার চরখানাই এলাকার মোহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে ও চরখানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আজ শনিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ স্কুলছাত্র মিজানুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।’

উল্লেখ্য, শুক্রবার (৫ নভেম্বর) দুপুরের দিকে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী সাম্পান উল্টে নিখোঁজ হয় মিজানুল নামের ওই স্কুলছাত্র। এরপর থেকে তার উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিসের দুটি টিম। পরে আজ শনিবার (৬ নভেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.