ADVERTISEMENT

নাটোরে ইউপি মেম্বারের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে ইউপি মেম্বার মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার সাবেক সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগমের বাড়ি পাশে রাস্তার ধার থেকে ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মতির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে ইউপি মেম্বার মতিউর রহমান মতি বাসায় ফিরেনি। সকালে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে মাঝগ্রাম এলাকার সাবেক সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগমের বাড়ির পাশে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, নিহতের দেহে আঘাতের কোন চিহ্ন নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.