ADVERTISEMENT

চট্টগ্রামে ২৪ ঘন্টায় মৃত্যু নেই, শনাক্ত ১১

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। একই সময়ে করোনা সংক্রমিত হয়ে কেই মারা যায়নি ।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২২৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ছয়জন চট্টগ্রাম নগরের ও পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.