ADVERTISEMENT

জেলহত্যা দিবসে নগরীতে বাচ্চুর খাবার বিতরণ

জাতীয় চারনেতা হত্যাকান্ড তথা জেলহত্যা দিবসে কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বাদে আসর নগরীর বায়েজিদ বোস্তামী মাজারে দুইশতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষদের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দীনসহ নেতৃবৃন্দ খাবারগুলো বিতরণ করেন।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ আনিসুর রহমান, কামরুল ইসলাম রাসেল, সাইদুর রহমান শাকিল, শাহাদাত হোসেন হিরা, মাহফুজ হোসেন, ইমাম হোসেন ইমন, জাহিদ ইসলাম, আবু সাঈদ মুন্না, আওরাজ ভূইয়া রনক, সালাউদ্দীন আরজু, সোহেল তালুকদারসহ, ইউছুপ আলী বিপ্লব, মোঃ হানিফ, আবুল হাসনাত ইফাত, অভিজিত রায়, টনি দে, মেহেদী হাসান মিঠু, এ, কে নাঈম প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.