ADVERTISEMENT

চন্দনাইশে বাইসাইকেল পেলেন ৬৪ গ্রাম পুলিশ

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আট ইউনিয়নে কর্মরত ৬৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিপি) অর্থায়নে আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ-১৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।

চন্দনাইশ ইউএনও সাদিয়া ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, দক্ষিণ জেলা আ.লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মৎস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মেরী চৌধুরী, বৈলতলী ইউ.পি চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল হোসেন জাহাঙ্গীর, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, হাশিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.