ADVERTISEMENT

বাস উল্টে শিক্ষার্থীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (০১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম কণা (২০)। তিনি জেলার শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। এ ঘটনায় অপর নিহতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের বাসটি বেপরোয়াগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় পৌঁছালে সামনের দিকে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কণা ও অজ্ঞাত পথচারী নিহত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.