ADVERTISEMENT

মাটিরাঙ্গাতে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২১

ফারুক হোসেন মাটিরাঙ্গা, প্রতিনিধি :

“মুজিববর্ষে পুলিশ নীতি- জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগানে খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২১। সকালে জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (মাটিরাঙ্গা সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম।

অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ইউএনও মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের কালাে থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশিং সদস্য সহ সকলের সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।

কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা,মাটিরাঙ্গা থানা পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ সর্বস্তরের জনগণের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধ তথা খুন, গুম,ধর্ষণ, মাদকের মতো মামলার আসামি গ্রেফতার করে কোর্টে প্রেরণ করতে সক্ষম হয়েছে। এটি মাটিরাঙ্গা উপজেলার কমিউনিটি পুলিশের জন্য বড় সফলতা।মাটিরাঙ্গা থানা পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ০ টলারেন্স নীতির সফল বাস্তবায়নে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। সীমান্ত অপরাধ তথা বিভিন্ন চোরাচালান রোধকল্পে কার্যকরী ভুমিকা পালন করে যাচ্ছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.