ADVERTISEMENT

টাঙ্গাই‌লে শাশুড়ি-পুত্রবধূসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের ঘাটাইলে বাসা থেকে শাশুড়ি-পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কাশতলার খামারপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর শুনেছি। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তদন্ত করে দেখা হবে। এখন সরেজমিনে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.