ADVERTISEMENT

মিরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর অফিসে হামলা ভাংচুর

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. সাইফুল্লাহ দিদারের অফিস ভাংচুর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মিঠাছরা বাজারে অবস্থিত অফিসে ১০/১২ জনের একটি গ্রুপ হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে।

সাইফুল্লাহ দিদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভাই সহ ১০/১২ জনের একটি গ্রুপ এসে আমার ব্যবসায়িক অফিস ভাংচুর করে।

এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ হাসিনা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মাহবুব রহমান রুহেল ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবিসহ আমার ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় এবং ব্যাপক মালামাল ভাংচুর করে।

এই বিষয়ে উপজেলা নির্বাচন অফিস ও মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেবো।

মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দিন বলেন, অফিস ভাংচুরের বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.