ADVERTISEMENT

মাটিরাঙ্গায় ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফারুক হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ‘ এ স্লোগানকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা মডেল থানা পুলিশের আয়োজনে মাটিরাঙ্গা থানা ভবনের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এস আই মাহমুদুল হাসান এর সঞ্চালনায়, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার(মাটিরাঙ্গা সার্কেল) মোঃ খোরশেদ আলম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন,ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ জয়নাল আবেদীন, এসআই মোঃ ইব্রাহিম খলিল, এসআই মোঃ সাদ্দাম হোসেন, এসআই মোঃ ইরফান আহম্মেদ সহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

সভায় আগামী ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে আয়োজনের লক্ষে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা এবং নানান কর্মসূচি গ্রহণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.