ADVERTISEMENT

কক্সবাজার সুগন্ধা পয়েন্টে রাতে সরকারি জমি দখল: বিকালে উচ্ছেদ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

উচ্ছেদের এক বছরের ব্যবধানে ফের রাতের অন্ধকারে পলিথিন ও বাঁশ দিয়ে স্থাপনা নির্মাণ করা হয়েছে কক্সবাজার কলাতলী সুগন্ধা পয়েটস্থ রাস্তার উত্তর পাশে। আদালতের সাইনবোর্ড লাগিয়ে গভীর রাতে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হাজী জসীম উদ্দিন ছিদ্দিকী।

সোমবার (২৫ অক্টোবর ) গভীররাত সাড়ে ৩ টার দিকে ট্রাকে করে বাঁশ ও পলিথিন এনেই অর্ধ শতাধিক দোকান নির্মাণ করা হয় সরকারি জমিতে। প্রায় ৪টি ট্রাকে করে সরঞ্জাম এনেই তাড়াহুড়া করেই কয়েক ঘন্টার ব্যবধানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। রাতারাতি শ্রমিক দেওয়া হয়েছে প্রায় শতাধিক। স্থানীয় কয়েকজন চিহ্নিত ভূমিদস্যুদের উপস্থিতিতে এই অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে রাতের অন্ধকারে। দোকান নির্মাণের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা।

এদিকে রাতারাতি সরকারি জমিতে স্থাপনা নির্মাণের বিষয়টি খরব পেয়ে সোমবার (২৫ অক্টোবর) বিকালে সেখানে পরিদর্শনে যান কক্সবাজার জেলা প্রশাসনের একটি টিম। এরপর সেখানে রাতারাতি নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। উচ্ছেদের নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ। সন্ধ্যায় উচ্ছেদ অভিযান শেষ হয়। এতে অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

উল্লেখ যে, প্রায় ১ বছর আগে সুগন্ধা পয়েন্টের উত্তর পাশে প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। উচ্ছেদের সময় সেখানে পুলিশ ও দোকানদার এবং বহিরাগতদের সাথে সংর্ঘষের ঘটনাও ঘটে। এসময় পুলিশ ফাঁকা গুলিও ছুঁড়ে। এতে পুলিশ সদস্যসহ অনেকেই আহত হন। এরপর অবৈধ দখলকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর সব অবৈধ স্থাপনা সরকারি জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদের প্রায় ১ বছর পর সোমবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে সেই চিহ্নিত ভূমিদস্যুরা ফের দোকান নির্মাণ শুরু করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.