ADVERTISEMENT

প্রবাসী সনাতনীদের পক্ষ থেকে দুবাই কনস্যুলেটে স্বারক লিপি প্রদান

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, পূজামন্ডপ ও প্রতিমা ভাংচুর এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে আরব আমিরাতে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেলের কাছে স্বারক লিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টােবর)বিকেলে স্বারকলিপি প্রদান ও কনস্যুলেট প্রাঙ্গনে মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অজিত কুমার রায়,প্রকৌশলী উত্তম হাওলাদার, বলদেব নিতাই চন্দ্র দাস, সাংবাদিক সনজীত কুমার শীল, সুজন চক্রবর্ত্তী, সুনীল কুমার শীল, সুজন দত্ত, সন্জিত দেবনাথ, সুজন শর্মা, পন্কজ ঘোষ, মিহির শর্মা, শিবলু দাশ, অলক কর্মকার ও কাজল দেবনাথ প্রমূখ।

মানববন্ধন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের উপর চলমান নির্যাতন বন্ধ ও প্রত্যকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

তারা বলেন, অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্বেও হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, প্রতিমা ও পূজামন্ডপে ধবংসাত্নক হামলা অপ্রত্যাশিত ও দুঃজনক। উপস্থিতি হিন্দু নেতারা বলেন, সকল অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন আমরা যারা ১৯৭১ সালে দেখি নাই, তা আমরা ২০২১ সালে এসে তা দেখতে পাচ্ছি। অসাম্প্রদায়িক বাংলাদেশে সকলের বসবাসযোগ্য হওয়া চাই। সংখ্যালঘু হওয়া কোন অপরাধ নয়। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারা অপরাধ।

মানববন্ধনে ব্ক্তারা আরও বলেন, যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যারা করেছেন তাদের শাস্তি ও ফাঁসি দাবি করেন। আমরা সরকারের কাছে সুরক্ষা আইন দাবি করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.