ADVERTISEMENT

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১.০২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে ১৩টি ল্যাবে এক হাজার ২৬৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.০২ দশমিক ৪৩ শতাংশ। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে তিন জনের বাড়ি বোয়ালখালীতে ৪ জন ও হাটহাজারী উপজেলায় একজনের বাড়ি বাকিদের বাড়ি নগরে জানা গেছে।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১লাখ ২ হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭৩ হাজার ৯১১ ও ২৮ হাজার ২১৭ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৭২০ ও উপজেলা পর্যায়ের ৫৯৫ জনসহ মোট এক হাজার ৩১৫ জন মারা গেছেন।

প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.